মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দিলেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান।
বার্তায় তিনি বন্ডিকে ‘দেশপ্রেমিক’ ও ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে যোগ দেবেন। পদচ্যুতির কোনো সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন সংক্রান্ত তদন্তের নথিগুলো যথাযথভাবে না সামলানোর কারণেই মূলত ট্রাম্প তার ওপর অসন্তুষ্ট ছিলেন।
সম্প্রতি কংগ্রেসে পাস হওয়া একটি বিলের কারণে বিচার বিভাগ এপস্টিনের নথি প্রকাশে বাধ্য হয়, যেখানে বারবার ট্রাম্পের নাম উঠে এসেছে। তবে আইনপ্রণেতাদের অভিযোগ, বন্ডির নেতৃত্বে বিচার বিভাগ নথিগুলোর সম্পূর্ণ অংশ প্রকাশ করেনি। বন্ডির বিদায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বর্তমানে অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে বর্তমান এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ) প্রধান লি জেলডিনকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, পাম বন্ডির বিদায় ট্রাম্প প্রশাসনে চলমান রদবদলেরই অংশ; এর আগে একইভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোমকেও আকস্মিকভাবে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: আল জাজিরা