২০ বছর পর শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ। তবে ২০ বছর পর এবার ঘটলো ভিন্ন কিছু। শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে ৩-২ গোলে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ ২০০৬ সালের কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, দীর্ঘদিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অপরাজিত ছিল। একটি ম্যাচ হারতেই পারে। তবে সামনে ঘুরে দাঁড়িয়ে দল এশিয়ান গেমসে জায়গা করে নেবে এবং চ্যাম্পিয়ন হবে এমনটাই আশা তার।
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, তাদের সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারত না। ৬-৮ গোলে হারের ঘটনা অসংখ্য।
বর্তমান দলের প্রধান কোচ আতিকুজ্জামান হারের দায় নিজের কাঁধে নিয়েছেন। তিনি বলেন, রক্ষণভাগের দুর্বলতা ও খেলোয়াড়দের মার্কিংয়ের সমস্যাই হারের প্রধান কারণ। পাশাপাশি টানা দুই দিন গরমে ম্যাচ খেলাও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
এই হারের ফলে বাংলাদেশের এশিয়ান গেমসে খেলার সম্ভাবনা কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। গ্রুপে শ্রীলঙ্কা ইতোমধ্যে ৬ পয়েন্ট অর্জন করেছে। শেষ ম্যাচে চাইনিজ তাইপে জিতলে তাদেরও সমান পয়েন্ট হবে। ফলে বাংলাদেশের সেমিফাইনাল ও এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে।
আজকের ম্যাচে প্রথম ৬ মিনিটে লিড নেয় শ্রীলঙ্কা। তবে প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে সমতা আনেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে শ্রীলঙ্কা আবার লিড নেয়। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারের ৪ মিনিটে শ্রীলঙ্কা ব্যবধান বাড়িয়ে ৩-১ করে। শ্রীলঙ্কা গোল করার পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাংলাদেশের আমিরুল। বাকি ১১ মিনিট বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেও পারেনি।
শ্রীলঙ্কা পুরো ম্যাচে মাত্র একটি পেনাল্টি কর্নার পেয়েছে। বাংলাদেশ ছয়টি পেয়েও গোল করতে পেরেছে মাত্র একটি। পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট সোহানুর রহমান সবুজের অনুপস্থিতি টের পাচ্ছে বাংলাদেশ দল।