ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডিএসসিসির অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক ও নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৯২ জন প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।