শিরোনাম

ডিইএবের নতুন কমিটি, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল

নিজস্ব প্রতিবেদক
ডিইএবের নতুন কমিটি, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল
প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডিএসসিসির অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক ও নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৯২ জন প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রাপ্ত৩ জন নেতাসহ ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ডিইএবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ইমাম উদ্দিন, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. মুসলিম উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে গোলাম কিবরিয়া রুবেল ছাড়াও সদস্য পদে রয়েছেন মীর হোসেন পাটোয়ারী মিলন, মনিরুজ্জামান মনির, আমিরুজ্জামান বিলাস, তৈয়ব আলী মুকুল, আব্দুল্লাহ আল টিটু, ওয়ালী উল্লাহ ভুঞা, মো. জাহাঙ্গীর আলম, এস এম ফিরোজ, এস এম কালাম হোসেন, মো. আলমগীর হোসেন, মো. মাসুদুর রহমান মাসুদ, মাহফুজ আলম মিঠু, শাহাবুদ্দিন সাবু, ওবায়দুল আলম, ইউনুস আলী মোল্লা, মেহেদি হাসান, রফিকুল ইসলাম সোহেল, আইনুল আলম, মো. পারভেজ মোশারফ রাঢ়ী, হাদীসুর রহমান শাহীন, এম এ গনি, শাহীন উদ্দিন, মো. তুহিনুজ্জামান তুহিন প্রমুখ।

প্রসঙ্গত, প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৭ এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাদসিক ডিপ্রকৌসের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তা ছাড়া তিনি সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

bigStoryContent

bigStoryContent

bigStoryContent

/এফসি/