হজ ফ্লাইট উদ্বোধন করে দেশের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫৮ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় | ওই ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী রয়েছে |
রাত ১১টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান | সেখানে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন |
এবার হজের খরচ ১২ হাজার টাকা কমেছে
হজ ফ্লাইট উদ্বোধনের সময় হজের খরচ কমানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ফেব্রুয়ারির ১৮ তারিখ সরকার গঠন করেছি | এবার ফেব্রুয়ারি মাসের প্রথমদিকেই হজ ব্যবস্থাপনার কাজ শেষ হয়ে গেছে | সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি| তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়| এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো ১২ হাজার টাকার মতো খরচ কমাতে পেরেছি |’

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন | দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে | ’
এই সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন|
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে| এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদিয়া এয়ারলাইন্সের চারটি ও ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করবে |
এ বছর বাংলাদেশের ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন | তাদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন |
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে | বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে |
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে| হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত |
আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন
এর আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আশকোনা হজ ক্যাম্পে পৌঁছান | এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন |
প্রধানমন্ত্রী হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন| পরে তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন | তিনি সেখানে একটি মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন |
সূত্র: বাসস