পুলিশের মূলমন্ত্র হলো– সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তাদের এগিয়ে যেতে হবে। নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।