
ফরিদপুরের মধুখালীতে কালুখালী ভাটিয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে জমজ দুই ভাই প্রাণ হারিয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষনালক্ষণদিয়া অরক্ষিত রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি দেওয়াসহ’ অকথ্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোলে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের টিনের চাল ও বেড়ার একাংশ পুড়ে গেছে।

গাইবান্ধা সদর উপজেলায় বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা।