ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকা মূল্যের অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মুস্তাফিজ বাদি হয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন।
শাহাদাত ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে। তিনি ফরিদপুর -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। ২০১৪ সালে শাহাদাত ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালে তিনি জেলা ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট এর পর থেকে তিনি পলাতক আছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে গত ২০২৩ সালের ৩১ জানুয়ারি সম্পদবিবরণী ফরম ইস্যু করা হয়। পরবর্তীতে তিনি গত ১৬ এপ্রিল দুদক বরাবর দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেন।
দুদকের অনুসন্ধান ও যাচাইকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে আসামির গ্রহণযোগ্য বৈধ আয়ের উৎস থেকে আয় হয়েছে ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা রয়েছে ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকার।
তবে, তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকা হওয়ায় এবং কোনো ঋণ বা দায়-দেনা না থাকায়, তার বৈধ আয়ের উৎসের সহিত ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের সত্যতা মেলে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক প্রধান কার্যালয়ের গত ৪ নভেম্বরের স্মারক মূলে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার ফরিদপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

যুবলীগ নেতার হাত-পা ভেঙে পুলিশে দিলো যুবদল