আরও ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আরও ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সংবাদ সম্মেলনে সারজিস আলমসহ অন্যরা

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার ও এমপি নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে, গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এরমধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন।

/এফআর/