শিরোনাম

চলতি বছর ১০০টি উপজেলায় শিল্পকলা একডেমি তৈরির পরিকল্পনা আছে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চলতি বছর ১০০টি উপজেলায় শিল্পকলা একডেমি তৈরির পরিকল্পনা আছে: মন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

চলতি বছর ১০০টি উপজেলায় শিল্পকলা একডেমি তৈরির জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংসদ সদস্যদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিল্পকলার উন্নয়নে ব্যাপক আগ্রহের বিষয়টির জন্য সবাইকে ধন্যবাদ জানায়। প্রতি বছর প্রত্যেক জেলায় ২৫টি করে আগামী পাঁচ বছরে সমস্ত জেলার শিল্পকলার একডেমি উন্নয়ন, বিশেষ করে যেখানে একডেমি উন্নয়ন পরিপূর্ণ হয়নি– সেগুলো পরিপূর্ণ করা হবে।’

তিনি আরও বলেন, চলতি বছর ১০০টি উপজেলায় শিল্পকলা একডেমি স্থাপনের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে কাগজপত্র দাখিল করা হয়েছে। আশা করি, পরিকল্পনা মন্ত্রণালয় আকাশের মতো উদার, তারা আমাদের দাবি অবশ্যই পূরণ করবেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আমরা সমস্ত উপজেলায় শিল্পকলা একডেমি স্থাপন করা হবে। যেসব উপজেলায় শিল্পকলা একডেমি নেই এবং জায়গা-জমি নাই– সেখানে উপজেলা পরিষদের দুটি করে রুম নিয়ে শিল্পকলা একডেমি চালু করা হবে। যেখানে একজন কালচারাল অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে। সেখানে নাচ, গান, থিয়েটারসহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হবে।

/এফআর/