মনোহরদীতে বজ্রপাতে নিহত ৩ মাদ্রাসাছাত্রের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে নিহত তিন মাদ্রাসাছাত্রের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) হাসপাতালে উপস্থিত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এই অর্থ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান।
এসময় ইউএনও নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া প্রমুখ।
এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় মনোহরদীর উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রপাতের শিকার হন চার ছাত্র। পরে মাদ্রাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন– কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার পুত্র জহিরুল ইসলাম (১৫) ও একই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র আবু জাফর (১২)। তারা সবাই ওই মাদ্রাসার ছাত্র।

অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু