শিরোনাম

রোনানের অ্যাসিস্টে গোল, ভারতকে রুখে সেমিতে বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রোনানের অ্যাসিস্টে গোল, ভারতকে রুখে সেমিতে বাংলাদেশ
ভারত-বাংলাদেশ ম্যাচ। ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে একাই ২ গোল করেছিলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান। এবার ভারতের বিপক্ষে সুলিভানের কর্নার থেকে গোল করেন মোহাম্মদ আব্দুল রিয়াদ। তাতে ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচ।

মোট ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।

বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। বিরতির আগে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। একটি ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় প্রধান কোচ মহেশ গাউলি।

তারপরও ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্ক করে চলেছিলেন বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্স। রেফারি লাল কার্ড দেখান দুজনকেই। প্রথমার্ধের যোগ করা সময়ের ১১তম মিনিটে কর্নার থেকে গোল শোধ করে বাংলাদেশ।

/টিই/