‘বিশ্বকাপ আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে সব উজাড় করে দেবো’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ফাইনালে হেরে হৃদয়ভাঙার পর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজ। বিশ্বকাপ শিরোপা আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে নিতে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নিউ ইয়র্কে ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা হেরেছে ১-০ গোলে। এমনকি ১২০ মিনিটে একটিও শট অন টার্গেট নিতে পারেনি আর্জেন্টিনা।
আসর শুরুর আগে, বিশ্ব মঞ্চে আলো ছড়াতে পারেন এমন তরুণ ফুটবলারদের একজন মনে করা হয়েছিল পাজকে। কিন্ত ২১ বছর বয়সী ফুটবলার তেমন সুযোগ পাননি ম্যাচ খেলার। দুটি ম্যাচে মাঠে নামেন তিনি। গ্রুপ পর্বে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে।
স্পেনের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি তুলে ধরেন পাজ। তিনি লেখেন, ‘আজকের দিনে অন্য যেকোনো সময়ের চেয়ে এই দেশ ও এই দলের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এমন সব অসাধারণ মানুষদের মধ্যে থাকতে পেরে বেশি গর্বিত অনুভব করছি। যারা এই জার্সির রঙকে মনে-প্রাণে ধারণ করে এবং প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেয়। আমি শুধু ধন্যবাদই জানাতে পারি।
তিনি আরও লেখেন, ‘প্রতিজ্ঞা করছি, এই শিরোপা আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমার যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেবো। স্পেন ও স্প্যানিয়ার্ডদের অভিনন্দন। আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক-সব পরিস্থিতিতে, সব সময়।’
ইতালির ক্লাব কোমোর হয়ে খেলা পাজের বাবা পাবলো আর্জেন্টিনার জার্সিতে খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপ দলের অংশও ছিলেন তিনি।

বিশ্বকাপের বড় ‘এন্টারটেইনার’ ইয়ামালের ছোট ভাই