‘স্পেনের সঙ্গে খেললে হারতো আর্জেন্টিনা’

‘স্পেনের সঙ্গে খেললে হারতো আর্জেন্টিনা’
সিটিজেন স্পোর্টস ডেস্ক

এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার প্রথম ম্যাচটি খেলার কথা ছিল স্পেনের বিপক্ষে ফিনালিস্সিমায়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি হয়নি। বাংলাদেশ সময় শনিবার (২৮ মার্চ) সকালে মৌরিতানিয়ার বিপক্ষে খেলেছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিরা ম্যাচটি জিতেছে ২-১ গোলে।
ম্যাচে প্রথমার্ধের বিরতির পর গোলের জন্য আটটি শট নিয়েছিল র্যাঙ্কিংয়ে ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়া। অথচ মেসি বদলি হিসেবে নামার পরও আর্জেন্টিনা শট নিতে পেরেছে কেবল একটি। নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘ভাগ্য ভালো (ফিনালিস্সিমা) ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা এভাবে খেললে স্পেনের সঙ্গে হেরেই যেতাম। খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল। ওরা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে আমরা ম্যাচটা জিতেছি।’
এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে খেলান অ্যাটাকিং থার্ডে একদম সামনে। স্কালোনি বলেন, ‘দল ভালো খেলেনি, এটা মানতে হবে আর কিছু বিষয় ঠিক করতে হবে। তবে ভুলগুলো এখনই হওয়া ভালো। নতুন কিছু করার চেষ্টা করলে দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
শুরুর একাদশে ছিলেন না মেসি। তাকে পরে নামানো নিয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘মেসির সঙ্গে কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ীই খেলানো হয়েছে তাকে।’