চ্যাম্পিয়ন্স লিগে কোমো, নেই মিলান-জুভেন্তাস

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইতালির সিরি’আ লিগের শেষ দিনে ঘটেছে বড় অঘটন। এসি মিলানের হারের দিনে, ক্রেমনেসেকে ৪-১ হারিয়ে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে কোমো।
দুই মৌসুম আগে সিরি’আ তে সুযোগ পায় কোমো। সেস ফ্যাব্রিগাসের শিষ্যরা এবার লিখলেন রূপকথা। এতে আরেক ইতালিয়ান ঐতিহ্যবাহী দল জুভেন্তাসও ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
মৌসুমের শেষ দিনে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল এসি মিলান-জুভেন্তাস।
তবে রোমা-কোমোর সমীকরণ ছিল সহজ। কোমোকে জিতলেই হতো। আর এসি মিলান বা রোমার মধ্যে অন্তত এক দলকে পয়েন্ট হারাতে হবে। কোমো নিজেদের ম্যাচটি আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয়।
অন্যদিকে ক্যালিয়ারির কাছে ২-১ গোলে হেরে যায় এসি মিলান। তাতেই পয়েন্ট টেবিলে আসে পরিবর্তন। এদিকে দশজনের ভেরোনাকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে রোমা।
ম্যাচের পর আবেগে আপ্লুত কোচ ফ্যাব্রিগাস বলেন, ‘কিভাবে এবং কাদের নিয়ে অসম্ভবকে সম্ভব করেছি, সেই দিক থেকে এটা আমার সবচেয়ে বড় সাফল্যগুলোর একটা। আমাদের প্রায় সব ফুটবলারের বয়স ২৩ বছরের নিচে। এত কম বয়সী দল নিয়ে এটা করে দেখানো অবিশ্বাস্য।’
রোমা এবং কোমোর জয়ের সবচেয়ে বড় ধাক্কা খায় জুভেন্টাস। দিনের শুরুতে তাদের আশা ছিল শীর্ষ চারে থাকবে তারা। কিন্তু রোমা এবং কোমো জিতে যাওয়ায় জুভেন্টাসের ম্যাচ চলাকালীনই বুঝে যান, আর চ্যাম্পিয়নস লিগে যাওয়া হচ্ছে না। ফলে টোরিনোর বিরুদ্ধে ২-২ ড্র করে শেষ পর্যন্ত ইউরোপা লিগেই তাঁদের সন্তুষ্ট থাকতে হলো।

রিয়ালের খেলোয়াড় দলে না নেওয়ার ব্যাখ্যা দিলেন কোচ