রিয়ালের খেলোয়াড় দলে না নেওয়ার ব্যাখ্যা দিলেন কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

কে কোন ক্লাবে খেলেন সেটি নয় পারফরম্যান্স দেখেই ২০২৬ বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। এমন কথাই বললেন, স্পেনের কোচ দে লা ফুয়েন্তে।
রিয়ালের কোনো খেলোয়াড় বিশ্বকাপ দলে না নেওয়ার বিষয়ে স্পেনের কোচ বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় কেন দলে নেই? আমি দেখতে যাই না, কোন খেলোয়াড় কোন ক্লাব থেকে এসেছে। আমি কেবল দেখি, সে আমাদের সঙ্গে খেলতে সক্ষম কিনা। আমি কাউকে উপদেশ দিতে পারি না। আমি কেবল চাই, দেশকে প্রতিনিধিত্ব করে ছেলেরা গর্বিত হোক।’
এবার লা লিগার শিরোপা জেতা দল বার্সেলোনা থেকে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ৮ জন। দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি জানি না, বার্সেলোনা থেকে ৮ জন না কত জন আছে। এরা সবাই জাতীয় দলের খেলোয়াড়। তারা কোন ক্লাবে খেলে, সেটাকে আমি গুরুত্ব দেই না।’
চোটের জন্য মৌসুমের লম্বা একটা সময় মাঠের বাইরে ছিলেন। তবুও বিশ্বকাপ দলে জায়গা পেয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি। তার প্রতিক্রিয়া ছুঁয়ে গেছে কোচকেও। স্পেন কোচ বলেন, ‘তালিকায় নাম দেখে গাভি কেঁদেছে? আমিও কাঁদতে শুরু করবো। এটা আমাদের দলের মানবিক দিকটা দেখাচ্ছে। এটা ফুটবলীয় বিষয়গুলোর মতোই সমান গুরুত্বপূর্ণ।’
এই আসরে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল ও স্ট্রাইকার আলভারো মোরাতার। নিজ নিজ দলে এই মৌসুমে নিয়মিত খেলতে পারেননি তারা।
তবে এই দুই খেলোয়াড় ভবিষ্যতে দলে সুযোগ পেতে পারেন সেই আভাস দিয়ে রাখলেন স্পেন কোচ। দে লা ফুয়েন্তে বলেন, ‘দানি ও আলভারো খুব গুরুত্বপূর্ণ। আশা করি, ভবিষ্যতে তারা খেলে যাবে।’

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়ালের কেউ, বার্সার ৮ জন