শিরোনাম

বিশ্বকাপের আগে বড় জয় আর্জেন্টিনার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে বড় জয় আর্জেন্টিনার
লিওনেল মেসি

ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এর মধ্যেই নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর ৭২ মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোল পায় দলটি। মেসির দুর্দান্ত শটে পরাস্ত হয় আইসল্যান্ডের গোলকিপার। শেষদিকে থিয়াগো আলমাডার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১০ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। এতে ইউরোপের দেশ আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলের দেখা পান ভ্যালেন্টিনো বারকো, লিওনেল মেসি ও থিয়াগো আলমাদা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও মাঠে দেখা যাচ্ছিল না কাঙ্ক্ষিত খেলোয়াড় মেসিকে। তবে ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেই দুর্দান্ত এক পাস। গোল প্রায় দিয়েই দিচ্ছিলেন লাওতারো মার্টিনেজ। কিন্তু ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হন তিনি। ফলে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। আর পেনাল্টি থেকে গোল করেন মেসি।

এরপর ম্যাচের ৮৭তম মিনিটে ডি পলের বাড়ানো বল প্রতিপক্ষের জালে জড়ান আলমাদা। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-০ ব্যবধানে শেয় হয়।

/জেএইচ/