বিশ্বকাপের আগে ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফুটবল রেকর্ডের বরপুত্র বলা যায় তাকে। ক্লাব বা আন্তর্জাতিক ফুটবল– প্রায় সব রেকর্ডই তার পায়ে লুটিয়েছে। এবার তো বিশ্বকাপে যাওয়ার আগে আর্জেন্টিনার ৬৯ বছরের একটি পুরোনো রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড অনেক আগে থেকেই মেসির অধিকারে। বিশ্বকাপের আগে আজ বুধবার (১০ জুন) আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে একটি মাইলফলক গড়েছেন তিনি, আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ২০০তম ম্যাচ।
উপলক্ষটা মেসি স্মরণীয় করে রেখেছেন দারুণ এক রেকর্ড গড়ে। দলের ৩–০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেছেন মেসি। পেনাল্টি থেকে করা গোলটি করেই রেকর্ডবুকে নিজের নামটি লিখিয়ে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসি গোলটি করেছেন ৩৮ বছর ১১ মাস ১৭ দিন বয়সে। এই বয়সে গোল করে আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হয়ে গেছেন মেসি। তিনি ভেঙেছেন আনহেল লাব্রুনার রেকর্ড। ১৯৫৭ সালে লাব্রুনা আর্জেন্টিনার জার্সিতে গোল করেছিলেন ৩৮ বছর ৯ মাস ৯ দিন বয়সে।
লাব্রুনার রেকর্ডটি ভাঙার কাছাকাছি এর আগে গিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্টিন পালের্মো ও আনহেল দি মারিয়া। ডিফেন্ডার ওতামেন্দি এ বছর জাম্বিয়ার বিপক্ষে গোল করেছিলেন ৩৮ বছর ১ মাস ২০ দিন বয়সে। ২০১০ সালে পালের্মো আর্জেন্টিনার জার্সিতে গোল করেছিলেন ৩৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে। আর ২০২৪ সালে দি মারিয়ার গোলটি ছিল ৩৬ বছর ৩ মাস ২৭ দিন বয়সে।
লাব্রুনার আরেকটি রেকর্ড ভাঙার হাতছানিও আছে মেসির সামনে– আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামা। সেটি অবশ্য বিশ্বকাপে হচ্ছে না। রেকর্ডটি ভাঙতে হলে বিশ্বকাপের পরও আর্জেন্টিনার হয়ে খেলতে হবে মেসিকে। আর্জেন্টিনার হয়ে লাব্রুনা রেকর্ডটি গড়েছিলেন ১৯৫৮ বিশ্বকাপে। সে বছরের ১৫ জুন চেকোস্লোভাকিয়ার বিপক্ষে লাব্রুনা খেলতে নেমেছিলেন, তার বয়স ছিল ৩৯ বছর ৮ মাস ১৬ দিন।
তবে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়ার সুযোগ থাকছে মেসির। ২০১০ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ৩৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে রেকর্ডটি এত দিন আগলে রেখেছেন সাবেক স্ট্রাইকার মার্টিন পালের্মো।

বিশ্বকাপের আগে বড় জয় আর্জেন্টিনার