বিশ্বকাপের শেষ চার ম্যাচে নতুন বল ‘ট্রিওন্ডা ফাইনাল’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের মহোৎসব এখন চূড়ান্তলগ্নে। শেষ মুহূর্তের উত্তেজনা আর রোমাঞ্চকে আরও বাড়িয়ে তুলতে টুর্নামেন্টের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। ‘ট্রিওন্ডা ফাইনাল’ নামের বিশেষ বলটি দিয়েই মাঠে গড়াবে বিশ্বকাপের শেষ চারটি ম্যাচ। গত বছরের অক্টোবরে বাজারে আসা মূল ‘ট্রিওন্ডা’ বলটির প্রযুক্তিগত সক্ষমতা ও পারফরম্যান্স ঠিক রেখে কেবল এর নান্দনিক নকশায় আনা হয়েছে দারুণ এক পরিবর্তন, যা বিশ্বমঞ্চের শেষ ভাগকে দেবে এক অনন্য মর্যাদা।
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম শেষ চার ম্যাচের জন্য শুধু রঙ বদলানোর প্রথা ভেঙে সম্পূর্ণ নতুন ডিজাইনের বল নিয়ে এসেছে অ্যাডিডাস। কালো রঙের ভিত্তির ওপর সোনালি অলংকরণে ফুটিয়ে তোলা হয়েছে ট্রফির প্রতিচ্ছবি, যা বিশ্বকাপ জয়ের প্রতীকী যাত্রাকে ফুটিয়ে তোলে। বলটির আরেকটি বড় আকর্ষণ হলো এর গায়ে খোদাই করা ১৬টি স্বাগতিক শহরের নাম। বিশেষ করে শেষ চার ম্যাচের আয়োজক ডালাস, আটলান্টা, মায়ামি ও নিউ জার্সির নাম এখানে প্রাধান্য পেয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো ও ভ্যাঙ্কুভারের নামও ত্রিভুজাকৃতির গ্রাফিক্সে ফুটিয়ে তোলা হয়েছে, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজন ও ভৌগোলিক বিস্তৃতিকে প্রতিফলিত করে।
নতুন এই বল উন্মোচনে উচ্ছ্বাস প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্বের সেরা ফুটবলারদের পায়ে থাকবে এই বল। প্রতিটি স্পর্শ, পাস, শট ও গোলের সঙ্গে স্বাগতিক শহরগুলোর অবদানও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলটি তিন আয়োজক দেশের ফুটবল আবেগ ও ঐক্যের প্রতীক। নকশার পাশাপাশি প্রযুক্তিতেও এটি অনন্য। এতে রয়েছে অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি, যা রিয়েল-টাইমে গতিবিধি ট্র্যাক করে ভিডিও সহকারী রেফারি ব্যবস্থাকে আরও নিখুঁত করবে এবং অফসাইডের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত নিতে রেফারিদের সাহায্য করবে।

বিশ্বকাপে মেসির যত রেকর্ড