বাংলাদেশের নারী ক্রিকেটারের আত্মহত্যার চেষ্টা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সামনেই বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরের জন্য বিকেএসপিতে চলছে ক্যাম্প। সেখানে ক্যাম্প প্রথম ধাপে শুরু হয় ২৭ জন নারী ক্রিকেটার নিয়ে। দ্বিতীয় ধাপে ক্রিকেটার কমিয়ে ২১ জনে নামিয়ে আনা হয়। ২১ জনের সেই দলে জায়গা হয়নি ইশমা তানজিমের। ক্যাম্পে সুযোগ না পেয়ে হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইশমা।
ইশমার দাবি, তিনি ৯৯ শতাংশ ফিট থাকার পরও চোটের অজুহাতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আর এমন কিছু এবারই প্রথম ঘটেনি। আরও আগে থেকেই নানা কারণে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। এর আগে ইশমা র্যাগিংয়ের শিকারও হয়েছেন।
সব মিলিয়ে হতাশা বাড়তে বাড়তে এই পরিস্থিতির তৈরি হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান তিনি। ৩ জুলাই আত্মহত্যার চেষ্টার পর রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারকে। শারীরিক পরিস্থিতি উন্নত হওয়ায় পরে বাসায় নেওয়া হয়।