শিরোনাম

কমানোর পর আজ যে দামে মিলছে স্বর্ণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কমানোর পর আজ যে দামে মিলছে স্বর্ণ
মেয়েকে স্বর্ণ পরিয়ে দেখছেন এক মা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

টানা দুই দফা বাড়ানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কামিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ মঙ্গলবার (৭ জুলাই) ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম কমানো হয়েছে।

আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মিলবে ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট মিলবে ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে সবশেষ শুক্রবার (৩ জুলাই) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩ বার, আর কমেছে ৪৩ বার। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/