এবার বিশ্বকাপে কোনো ফেভারিট দল নেই: স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে একের পর এক বড় দলের বিদায়ে টুর্নামেন্টের চিরচেনা সমীকরণ পুরোপুরি বদলে গেছে বলে মনে করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের আসরে মাঠের লড়াই এতটাই কঠিন হয়ে উঠেছে যে, কোনো দলকেই আর এককভাবে শিরোপার দাবিদার বা 'ফেভারিট' হিসেবে আলাদা করার সুযোগ নেই। শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে দলগুলোর শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সের এই পরিবর্তিত বাস্তবতার কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় মিসরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এই বিশ্বকাপ সবার জন্যই চরম পরীক্ষা। এখানে কোনো দলের জন্যই ম্যাচ জেতা সহজ নয় এবং টুর্নামেন্টে কোনো স্পষ্ট ফেভারিট নেই। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করলেও বর্তমান চ্যাম্পিয়নদেরও নকআউটের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগোতে হয়েছে।
শুধু আর্জেন্টিনাই নয়, টুর্নামেন্টের অন্য পরাশক্তিগুলোকেও প্রতিটি ম্যাচে কঠিন লড়াই করতে হচ্ছে। গত দুই আসরের রানার্সআপ ফ্রান্স কেবল পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলো পার করেছে। আর স্পেন শেষ মুহূর্তের যোগ করা সময়ের গোলে হারিয়েছে পর্তুগালকে। এদিকে পর পর দুই দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল ও পর্তুগালের মতো হেভিওয়েট দলগুলো। এর আগে রাউন্ড অব ৩২ থেকে জার্মানি ও নেদারল্যান্ডস এবং গ্রুপ পর্ব থেকেই প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়ের ছিটকে যাওয়া মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাকেই প্রমাণ করে।
এ পরিস্থিতির পেছনে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ম্যাচের ধকল, দীর্ঘ ভ্রমণক্লান্তি, তীব্র গরম এবং মাঠ ও ঘাসের প্রতিকূল অবস্থাকে দায়ী করেছেন আর্জেন্টিনা কোচ। তিনি মনে করেন, টুর্নামেন্টের আগে সম্ভাব্য চার-পাঁচটি দলকে ফেভারিট ধরা হলেও বৈরী পরিস্থিতির কারণে তারা এখনও প্রত্যাশিত মানের ফুটবল উপহার দিতে পারেনি। তবে এমন বৈরী পরিস্থিতির মধ্যেও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কালোনি। টানা চার ম্যাচে জয় পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও, সামনের কঠিন ম্যাচগুলোর আগে দলে এখনও উন্নতির অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

বিশ্বকাপে মেসির যত রেকর্ড