ফরাসি কোচের বড় চিন্তার কারণ ফিলাডেলফিয়ার গরম

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে। তবে মাঠের কৌশলের চেয়েও ফরাসি শিবিরে এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টায় কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে নামবে দুই দল।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে আবার দেখা হচ্ছে এ দুই দলের। ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের প্রথম শিরোপা জয়ের পথে শেষ ষোলোর ম্যাচে লঁরা ব্লাঁর একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়েছিল ফরাসিরা। সেবার খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে মাঠ মাতানো দেশম এবার থাকছেন ডাগআউটে। তবে অতীতের সুখস্মৃতি বর্তমানের এই কঠিন কন্ডিশনে কোনো প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। যুক্তরাষ্ট্রের ক্লাব বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা থেকে দেশম জানান, এখানকার তীব্র গরম ও আর্দ্রতা মাঠের খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিকূল এ আবহাওয়া খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েই মাঠে সেরাটা দেওয়ার প্রত্যয় তার।
কোচের সুরে সুর মিলিয়ে ফরাসি মিডফিল্ডার দেজিরে দুয়েও মনে করেন, অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর পানি ও শক্তি অপচয় হওয়ায় মাঠের মনোযোগ ধরে রাখা কঠিন হবে। জার্মানিকে বিদায় করে দেওয়া প্যারাগুয়েকে সমীহ করলেও নিজেদের ফেভারিট তকমা ধরে রেখে নির্ভার হয়ে খেলতে চান ২১ বছর বয়সী এ ফুটবলার। কন্ডিশন দুই দলের জন্যই সমান চ্যালেঞ্জিং উল্লেখ করে ফরাসি তারকা জানান, সব বাধা পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারা পুরোপুরি প্রস্তুত।

প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স দলে বড় ধাক্কা 