বাংলাদেশকে আরও ভালোভাবে জানতে চাই: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষে মানুষে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ’ কর্মসূচির মধ্য দিয়ে সেই সম্পর্ককে আরও জোরদার করার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
শনিবার (৪ জুলাই) সকালে ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর গুলশান-২ নম্বরে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন দূতাবাস। সহযোগী হিসেবে রয়েছে গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস কেবল তাদের নিজেদের নয়, এটি বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামও সেই ধারার অনুপ্রেরণার অংশ।
তিনি বলেন, ২৫০ বছর আগে যুক্তরাষ্ট্রের ৫৬ জন প্রতিষ্ঠাতা স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের জন্য নিজেদের সবকিছু বাজি রেখেছিলেন। সেই আত্মত্যাগ ও মূল্যবোধের ইতিহাস এখন বাংলাদেশের মানুষের সঙ্গে আরও বেশি ভাগ করে নিতে চায় যুক্তরাষ্ট্র।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমরা চাই, আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে। একইসঙ্গে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানতে চাই।
দেশজুড়ে ‘আমেরিকা সপ্তাহ’ উদযাপনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, ঢাকা পর্ব শেষে তিনি রাজশাহী ও সিলেটে যাবেন। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও বোঝাপড়া বাড়বে বলে আশা করেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির ২৫০ বছরের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ বিভিন্ন প্রদর্শনী ও স্টলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই আয়োজনে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে কয়েকটি তথ্যভিত্তিক স্টল। এসব স্টলে আমেরিকার স্বাধীনতার পথচলা, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং গণতান্ত্রিক বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপনকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐতিহাসিক ধারাবাহিকতার ওপর। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা করে ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের (২৫ আইডি) ইউএস আর্মি ব্যান্ড।

যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত