শিল্পী সমিতির নির্বাচন: কে কত ভোট পেলেন

শিল্পী সমিতির নির্বাচন: কে কত ভোট পেলেন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) নির্বাচনে জয়ী সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী জয়ী হয়েছেন। আগামী ২০২৬-২০২৮ বা দ্বিবার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা। সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নায়ক জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
শুক্রবার (৩ জুলাই) দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতির দুই পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নূতন ২০৪ এবং রোজিনা ১৫২ ভোট পেয়েছেন।
এছাড়া, সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন; প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া ১৯৫ ভোট পেয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী মোসফেকুল জামিল (কাকন) ১১৮ ভোট এবং ইউসুফ খান ৭২ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
এছাড়াও কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে বিজয়ীরা হলেন- চিত্রনায়ক কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।
এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) দ্বিবার্ষিক নির্বাচন ছিল উৎসবমুখর। দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে। নির্বাচনে জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে ভোট দিয়েছেন অভিনেতা আবুল হায়াত, চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, সুজাতা, ডলি জহুরসহ আরও অনেকে।

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী