শিরোনাম

চকবাজারে মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চকবাজারে মার্কেটে আগুন
আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে আশপাশের এলাকা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর চকবাজারে আবুল বাসার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ জুলাই) বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, পাঁচতলা ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়

/এসআর/