প্যারাগুয়ে ম্যাচের আগে ফ্রান্স দলে বড় ধাক্কা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে নামছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এ ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে বড় এক দুঃসংবাদ এসেছে ফরাসি শিবিরে। উরুর গুরুতর চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম ভরসা ও তারকা মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি।
শনিবার ফরাসি গণমাধ্যম লেকিপ চুয়ামেনির ছিটকে যাওয়ার এ খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলন সেশনে অংশ নেওয়ার সময় হঠাৎ উরুর চোটে পড়েন রিয়াল মাদ্রিদের এ তারকা ফুটবলার। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার অনুপস্থিতিতে মাঝমাঠের দায়িত্ব সামলাতে শুরুর একাদশে দেখা যেতে পারে মানু কোনোকে।
চলতি বিশ্বকাপে ফরাসিদের অন্যতম প্রধান হাতিয়ার ছিলেন চুয়ামেনি। আসরে দলটির খেলা চার ম্যাচের তিনটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। কেবল গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং সেই ম্যাচেও তার জায়গায় মাঠে নেমেছিলেন মানু কোনো।টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে ফ্রান্স। গ্রুপ আই-এর সবকটি ম্যাচ জিতে নকআউট পর্বের টিকিট কেটেছিল তারা। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফরাসিরা।

শেষ ষোলো চূড়ান্ত, কার খেলা কখন