পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার ক্রিকেটার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

নিরাপত্তা ইস্যুতে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ভেন্যু কমিয়ে আনা হয়। এতে বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএলে খেললে নিরাপত্তা শঙ্কা তৈরি হবে কি না এমন প্রশ্ন ওঠা সাভাবিক। তবে সরকারের সবুজ সংকেত পেয়েছেন ক্রিকেটাররা। এরই মধ্যে চার বাংলাদেশি ক্রিকেটার।
সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আর কোনো বাধা নেই।
বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবিড় সমন্বয় বজায় রাখা হয়েছে। পাকিস্তানে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো উদ্বেগ নেই। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর সোমবার চার ক্রিকেটার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। নাহিদ রানা যাত্রাপথের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। সেখানে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেনকে বিমানে দেখা যায়। ছবিটির ক্যাপশন ছিল, ‘ঈদ শেষ’।
বিসিবি পিএসএলের এবারের আসরে অংশ নিতে ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তারা হলেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) এবং রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)।