ফাইনালে হাফটাইমের সময় নিয়ে যা জানালো ফিফা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের হাফটাইম বা মধ্যবর্তী বিরতি নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। কদিন ধরেই গুঞ্জন ছিল, সমাপনী অনুষ্ঠানের জমকালো আয়োজনের কারণে এ বিরতি ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত হতে পারে। দীর্ঘ বিরতিতে ম্যাচের ছন্দপতন হতে পারে বলে সমালোচনাও করছিলেন ফুটবল বিশ্লেষকরা।
তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ফাইনালের হাফটাইম বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট। সাধারণ ফুটবল ম্যাচের ১৫ মিনিটের বিরতির চেয়ে এটি মাত্র দুই মিনিট বেশি। ইতোমধ্যেই আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ লড়াইয়ের ১৭ মিনিট বিরতির পুরোটা সময় কিন্তু পারফরম্যান্সের জন্য থাকছে না। এর মধ্যে ১১ মিনিট বরাদ্দ রাখা হয়েছে মূল সংগীত পরিবেশনার জন্য। আর বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ তৈরি করা, তা সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে।
জমকালো এই সংক্ষিপ্ত আয়োজনে মাঠ মাতাবেন জনপ্রিয় পপ তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে-র পারফর্ম করার কথা শোনা গেলেও, ফিফা শেষ পর্যন্ত শাকিরা, ম্যাডোনা ও বিবারের নামই চূড়ান্ত ঘোষণা করেছে। অন্যদিকে তীব্র গরমের কথা বিবেচনা করে টুর্নামেন্টের আগের ম্যাচগুলোর মতোই ফাইনালেও পানি পানের বিরতি বা হাইড্রেশন ব্রেক চালু থাকবে।

বিশ্বকাপের ফাইনালে বিরতি থাকবে কত মিনিট, পারফর্ম করবেন কারা