সন্ধ্যার পর আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা

ফেনী সংবাদদাতা

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের শহরে অযথা ঘোরাঘুরি, চায়ের দোকানে অবস্থান ও আড্ডা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মাইকিং করে এসব বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে এবং অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য আড্ডা নয় বরং শিক্ষাই হোক প্রধান অগ্রাধিকার।
শুধু তাই নয়, নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, জেলা প্রশাসনের এ নির্দেশনা বাস্তবায়ন করতে ইতোমধ্যে মাঠে নেমেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও, জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় মাইকিংও করা হচ্ছে।
জেলা প্রশাসক মনিরা হক জানান, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো– কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে নিরুৎসাহিত করা।
তিনি আরও জানান, বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারি করবে।

ফেনী থেকে বিসিবির কাউন্সিলর হলেন অপু

-CznNewsLab-2c9955-256x144.webp)