ফাইনালে রেফারি ভিনচিচ, তার অধীনে হেরেছিল আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ মহারণ পরিচালনার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ কে।
মাঠে সহকারী রেফারি হিসেবে থাকবেন তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ অফিশিয়াল হিসেবে আধাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলকালাফ।
ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ভিনচিচের নাম ঘোষণা করে বলেন, ‘গোল্ডেন স্ট্রাইপস (সোনার স্ট্রাইপযুক্ত রেফারি জার্সি) পরে মাঠে নামা অত্যন্ত সুন্দর একটি অনুভূতি। আমি নিশ্চিত আপনারা আমার সঙ্গে একমত হবেন। এটি সত্যিই দারুণ এক বিষয়। সেই সঙ্গে, স্লাভকো ভিনচিচ এই ফাইনালের রেফারি হচ্ছেন- এটিও অত্যন্ত আনন্দের।’
ফাইনালে নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি ৪৬ বছর বয়সি ভিনচিচ, তার চোখে পানি চলে আসে।
কে এই স্লাভকো ভিনচিচ
৪৬ বছর বয়সী রেফারি স্লাভকো ভিনচিচ ২০২২ কাতার বিশ্বকাপে দুটি ম্যাচ পরিচালনা করেন। আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনালটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরে এটি তার চতুর্থ ম্যাচ পরিচালনা।
ভিনচিচের ঝুলিতে রয়েছে একাধিক হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনার কৃতিত্ব। যার মধ্যে অন্যতম ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি। ইউরোপীয় ক্লাব ফুটবলে রেফারিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে সেরা সম্মান হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া তিনি ২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং রেঞ্জার্সের মধ্যকার উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটিও পরিচালনা করেছিলেন।
আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের অতীত ইতিহাস
আর্জেন্টাইন ফুটবল ভক্তদের জন্য ভিনচিচ নামটি বেদনাদায়ক। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হারের রাতে রেফারি ছিলেন এই ভিনচিচ। গ্রুপ পর্বের সেই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হারে আর্জেন্টিনা।
ওই পরাজয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার ঐতিহাসিক যাত্রা থমকে গিয়েছিল। ফিফা বিশ্বকাপে এটিই ছিল আর্জেন্টিনার সবশেষ হার।
ভিনচিচ রেফারি থাকলে হারেনি স্পেন
স্পেনের পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ, এর কোনোটিতেই হারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে ২-২ ড্র হয়, এরপর স্পেন-সুইডেন ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।
২০২৩ সালে নেশন্স লিগের সেমিফাইনালে ২-১ গোলে জেতে স্পেন। গতবার ইউরোয় লুইস দে লা ফুয়েন্তের দলের দুটি ম্যাচ পরিচালনা করেন স্লোভেনিয়ার এই রেফারি। ইতালির বিপক্ষে ১-০ ব্যবধানে এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জেতে স্পেন।

এক বছরের প্রস্তুতিতে মেসির এমন পারফরম্যান্স
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ