শিরোনাম

বিশ্বকাপ ফাইনালে দাপট লা লিগার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে দাপট লা লিগার
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে দুই দলের স্কোয়াডে মোট ৫২ ফুটবলারের মধ্যে ২৪ জন খেলেন স্প্যানিশ লা লিগার বিভিন্ন ক্লাবে! স্পেন দলের ১৭ জনের পাশাপাশি আর্জেন্টিনার ৭ ফুটবলার আছেন এই লিগে।

বিশ্বকাপের প্রতি আসরে আলোচনা হয়, কোন ক্লাব বা লিগের প্রতিনিধিত্ব বেশি। এবার ফাইনালের আগেও এর ব্যতিক্রম হয়নি।

লা লিগায় খেলা এই ২৪ ফুটবলারের মধ্যে সর্বোচ্চ ৯ জনের ঠিকানা আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ ফুটবলার খেলেন স্প‍্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনায়। বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দলের স্কোয়াডে গত মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলেছেন এমন কেউ নেই। বিশ্বকাপের মাঝপথে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্ক কুকুরেয়া।

ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ফুটবলার আছেন। ফরাসি লিগ এর ৫ ফুটবলার আছেন বিশ্বকাপ ফাইনালে। ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্ডেসলিগা, যুক্তরাষ্ট্রের এমএলএস ও আর্জেন্টিনার লিগা প্রফেশনালের দুইজন করে ফুটবলার আছেন ফাইনালের স্কোয়াডে। এছাড়া পর্তুগালের প্রিমেইরা লিগা ও ব্রাজিলের সেরি আ লিগের আছেন একজন করে।

এর আগে সবশেষ বিশ্বকাপের ফাইনালে কোনো একক লিগের এমন আধিপত্য দেখা গিয়েছিল ২০০৬ সালে। সেবার ইতালি-ফ্রান্স ফাইনালে ছিল ইতালিয়ান সিরি আ লিগের আধিপত্য।

/টিই/