শিরোনাম

এক বছরের প্রস্তুতিতে মেসির এমন পারফরম্যান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এক বছরের প্রস্তুতিতে মেসির এমন পারফরম্যান্স
৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ভালোভাবেই আছেন মেসি

লিওনেল মেসি ৩৯ বছর বয়সেও আলো ছড়াচ্ছেন বিশ্বকাপে। পরিসংখ্যান বলছে ফাইনালের আগেই মেসি ছাড়িয়ে গেছেন ২০২২ বিশ্বকাপের পারফরম্যান্সকে। এই বয়সে এসে কীভাবে সেটা সম্ভব হচ্ছে? উত্তরটা নিজেই দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বলেছেন, এক বছর ধরে নিবিড় প্রস্তুতির ফল তার এই পারফরম‍্যান্স।

এবার বিশ্বকাপে প্রথম পাঁচ ম‍্যাচে মেসি করেন ৮ গোল। পরের দুই ম‍্যাচে জালের দেখা পাননি তিনি। ওই দুই ম‍্যাচে অ‍্যাসিস্ট করে দলের জয়ে ভূমিকা রাখেন আর্জেন্টিনার অধিনায়ক।

লিওনেল মেসি বলেন, ‘গত বছরের আগ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত স্কালোনির সঙ্গে কথা বলতাম। সম্ভাব্য সেরা পর্যায়ে পৌঁছাতে সবকিছু করেছি। এক বছর আগ থেকে প্রস্তুতি শুরুর পাশাপাশি নিয়মিত অনুশীলন করেছি। পুরো ডিসেম্বর আর্জেন্টিনায় কাটিয়ে সকাল-বিকাল অনুশীলন করেছি। আমি জানতাম, সম্ভাব‍্য সেরা প্রস্তুতি নিতে এবং বিশ্বকাপ উপভোগ করতে আমাকে নিজের সবটুকু দিতে হবে।’

এবার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচের ৬টিতে ছিলেন শুরুর একাদশে, খেলেছেন ৭১২ মিনিট। ৮ গোল ও ৪ অ‍্যাসিস্ট করে গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বলের লড়াইয়েও এগিয়ে আছেন তিনি।

কোচ স্কালোনি পুরো দলকে গড়ে তুলেছেন অধিনায়ককে কেন্দ্র করে। এর সুফলও পাচ্ছে আর্জেন্টিনা।

এবারের আসরে এরই মধ‍্যে বেশ কিছু রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি শীর্ষে। এখানেই শেষ নয়, ছয় আসরে তার করা ১২ অ্যাসিস্ট বিশ্বকাপের ইতিহাসে যে কোনো ফুটবলারের সর্বোচ্চ।

/টিই/