হামের প্রাদুর্ভাবে চার মাসে ৭৮০ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে দিন দিন দীর্ঘ হচ্ছে শিশুমৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশু মারা গেছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৪০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ২৫৫ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৬৮৫ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৩১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু