মেসির বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন স্কালোনি

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের ছয় মাস বাকি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও স্কালোনি জানেন, অতীত সাফল্যের ওপর নির্ভর করে বসে থাকার সুযোগ নেই। গ্রুপ পর্বের প্রতিপক্ষদের নিয়ে ইতোমধ্যেই গভীরভাবে বিশ্লেষণ শুরু করেছেন আর্জেন্টাইন কোচ। আলবিসেলেস্তেদের ২০২৬ বিশ্বকাপ দল কেমন হবে তা নিয়ে এখন থেকেই চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে স্কালোনি জানিয়েছেন মেসির সঙ্গে তার কথা হয়েছে।
‘এএফএ এস্তদিও’-কে স্কালোনি বলেন, ‘আলজেরিয়া খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তারা আফ্রিকা কাপ অব নেশন্সে দারুণ খেলছে। জর্ডান সম্পর্কে আমরা খুব বেশি জানি না, তবে আরব কাপের পারফরম্যান্স দিয়ে তারা নজর কেড়েছে। অস্ট্রিয়া তো বরাবরই কঠিন দল। তাদের কোচ হাই প্রেসিং পছন্দ করেন। এটা নিঃসন্দেহে একটি কঠিন বিশ্বকাপ গ্রুপ।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সেটা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবু স্কালোনির বিশ্বাস- তার খেলোয়াড় মানসিকতা আগের মতোই আছে। মেসির সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনের বিষয়ে তিনি বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমার উদ্দেশ্য বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই কথা বলা, যাতে তারা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারে। বিশ্বকাপের আর ছয় মাস বাকি, এখন থেকেই সবার মাঝে পরিষ্কার ধারণা থাকা জরুরি।’
মেসিকে নিয়ে স্কালোনি আরও বলেন, ‘যারা লিওকে চেনে, তারা জানে ও কখনোই আরাম করে বসে থাকে না। ও সবসময় মাঠে থাকতে চায়, সবসময় জিততে চায়। সতীর্থদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি চাই সবাই যেন ওকে একই মানসিকতায় দেখতে পারে। সে যেখানেই থাকুক, জাতীয় দলের জন্য খেলতে প্রস্তুত। আমরা এখনো বিশ্বকাপ নিয়ে বিস্তারিত কথা বলিনি। তবে দলের জন্য যেটা ভালো হয়- সেটাই অগ্রাধিকার পাবে।’