মেসির বন্দনায় স্পেন কোচ দে লা ফুয়েন্তে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বয়স কেবলই একটি সংখ্যা- লিওনেল মেসির ক্ষেত্রে এই প্রবাদটি যেন এখন অক্ষরে অক্ষরে সত্য। ৩৯ বছর বয়সে এসে অনেক ফুটবলার বুটজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে অবসর কাটান। কিন্তু আর্জেন্টাইন এই জাদুকর সবুজ গালিচায় এখনো প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন। ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা নিজের পারফরম্যান্সে ফিরিয়ে এনেছেন চিরচেনা সেই তরুণ বয়সকে, যা দেখে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছে ফুটবল বিশ্ব।
মেসির এই অবিশ্বাস্য রূপ দেখে বিস্মিত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মহারণের আগে সংবাদ সম্মেলনে তিনি অকপটে স্বীকার করেছেন, মেসিকে দেখে মনে হচ্ছে তিনি এখনো ১৯ বা ২৩ বছরের সেই গতিময় তরুণ। ফুয়েন্তের মতে, কেবল পরিপক্কতা নয়, ফুটবলের প্রতি মেসির নিষ্ঠা ও অক্লান্ত ক্ষুধা নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
স্প্যানিশ কোচের এই মূল্যায়নের প্রমাণ মিলছে মাঠের পরিসংখ্যানেও। নিজের হাঁটুর বয়সী ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। তার এই অপ্রতিরোধ্য পারফরম্যান্স মূলত কাতার বিশ্বকাপের সেই সোনালী স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। ঐ আসরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন এই ফুটবল জাদুকর।

ইতিহাসে প্রথমবার ব্রাজিল-জার্মানি ছাড়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল