শিরোনাম

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর লোগো

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বোর্ডের ৫টি জেলা হলো– চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ওইদিন জানান, এখনও নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। সাধারণত সব পরীক্ষা শেষ হলে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে আন্তঃবোর্ডের সভায় সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপরে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে।

/এফসি/