শিগগিরই খুলছে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা

দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার (৯ জুলাই) সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জুলাই জাদুঘর চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীী বলেন, ‘সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘শিগগিরই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘর চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘দেশের সংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮ থেকে ২০ বছর যাবত শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে। জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। নির্বাচনের নামে চলতো প্রহসন। কোটি কোটি টাকা লুটপাট করে ব্যাংক বীমা খাতকে ধ্বংস করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম ও কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।