রাজধানীতে ভারী বৃষ্টি, চলবে আরও যতদিন

রাজধানীতে ভারী বৃষ্টি, চলবে আরও যতদিন
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে টানা প্রায় ৫ দিন ধরে চলা বৃষ্টি আজ শুক্রবারও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শনিবার এমনকী রবিবার পর্যন্তও বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শুক্রবার (১০ জুলাই) সকালে জানান, গত প্রায় ৫ দিন ধরে দেশে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এই বৃষ্টি শুরু হয়। সেই নিম্নচাপ চলে যাওয়ার পর এখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাব সারা দেশেই দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতিভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।
গত ৪ দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। রাজধানীতে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
বৃষ্টির এমন ধারা রবিবারও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি বলেন, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে ধরে নেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে রবিবারও হতে পারে। ভারী না হলেও সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা ঝুঁকিতে শত শত পরিবার