মুসলিম ফুটবলারদের অনুসরণ করলেন এমবাপ্পে

মুসলিম ফুটবলারদের অনুসরণ করলেন এমবাপ্পে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের ম্যাচে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচসেরার পুরস্কার জিতলেও, ব্যক্তিগত নীতিগত অবস্থানের কারণে টুর্নামেন্টের অফিশিয়াল অ্যালকোহল স্পনসরের কোনো প্রচারণায় অংশ নেননি ফরাসি এই ফরোয়ার্ড। খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তরুণ প্রজন্মের সামনে ইতিবাচক উদাহরণ তৈরি করতে তিনি মদ, জুয়া কিংবা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যের বিজ্ঞাপন থেকে নিজেকে দূরে রাখার অনড় সিদ্ধান্ত নিয়েছেন।
সাধারণত ধর্মীয় বিধান অনুযায়ী মুসলিম ফুটবলাররা অ্যালকোহল বা জুয়া সংশ্লিষ্ট বিজ্ঞাপন বর্জন করে থাকেন। চলতি বিশ্বকাপেও বেশ কয়েকজন মুসলিম খেলোয়াড়ের ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় পেছনের বিজ্ঞাপনি বোর্ড থেকে অ্যালকোহল কোম্পানির লোগো মুছে দিতে দেখা গেছে। তবে এমবাপ্পে কোনো ধর্মীয় বাধ্যবাধকতা থেকে নয়, বরং নিজের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে একই পথে হেঁটেছেন। কোটি টাকার লোভনীয় আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, কোমল পানীয়, ফাস্ট ফুড কিংবা মাদক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চেয়ে স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করে এমন ব্র্যান্ডের সঙ্গেই তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
নিজের ইমেজ রাইটস ও বাণিজ্যিক চুক্তিগুলোর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এই তারকা ফুটবলার যেকোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে বাণিজ্যিক লাভের চেয়ে নৈতিক অবস্থানকে প্রাধান্য দেন। যার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে মরক্কোর বিপক্ষে ম্যাচটিতেও। পুরস্কার মঞ্চে যেখানে সাধারণত টুর্নামেন্টের স্পনসর বিয়ার ব্র্যান্ড ‘মিশেলব আল্ট্রা’র লোগো থাকার কথা, সেখানে এমবাপের আপত্তির কারণে কেবল ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ ডিজাইন এবং ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ব্র্যান্ডিং ব্যবহার করা হয়।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই ধরনের সাহসী অবস্থান নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সে সময় ম্যাচসেরার ট্রফি নেওয়ার সময় স্পনসরের লোগো আড়াল করায় ফিফার পক্ষ থেকে জরিমানার ঝুঁকি থাকলেও নিজের সিদ্ধান্ত থেকে একচুলও নড়েননি ফরাসি অধিনায়ক। মাঠের ফুটবল নৈপুণ্যের পাশাপাশি নিজের আদর্শ ও নৈতিকতায় অবিচল থেকে তিনি বিশ্বজুড়ে তরুণ ক্রীড়াবিদদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

পেনাল্টি মিস নিয়ে যা বললেন এমবাপ্পে