বিশ্বকাপ ফাইনালের ডাগআউটে গুরু-শিষ্যের লড়াই

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ফাইনাল কেবল মাঠের ২২ ফুটবলারের শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং ডাগআউটের দুই মাস্টারমাইন্ডের কৌশলগত যুদ্ধের এক অনন্য মঞ্চ। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ শিরোপার লড়াইয়ে এবার যোগ হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক আবেগ ও সমীকরণ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। ফুটবল মাঠে তাদের সম্পর্ক একসময় ছিল গুরু-শিষ্যের।
কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে লাইসেন্স অর্জনের জন্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন স্কালোনি। সে সময় স্পেনের বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা লুইস দে লা ফুয়েন্তের কাছ থেকেই ডাগআউটের গুরুত্বপূর্ণ দীক্ষা ও রণকৌশল শেখেন বর্তমান আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। দীর্ঘ সময় পর সেই শিক্ষাগুরুর বিপক্ষেই এবার জীবনের সবচেয়ে বড় ফাইনালের ছক কষতে হচ্ছে তাকে। তবে মাঠের এ চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও দুই কোচের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধাবোধ ফুটবল দুনিয়াকে মুগ্ধ করেছে। সাবেক শিক্ষক সম্পর্কে স্কালোনি বলেন, তিনি অত্যন্ত দারুণ একজন মানুষ এবং যেভাবে কথা বলেন ও খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা আদায় করে নেন, তা সত্যিই প্রশংসনীয়।
শিক্ষকের পক্ষ থেকেও শিষ্যের জন্য ঝরেছে সমপরিমাণ প্রশংসা। দে লা ফুয়েন্তে স্কালোনিকে ফুটবলের এক মহান ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দিয়ে তার দুর্দান্ত ট্যাকটিক্যাল প্রস্তুতি ও ডাগআউট পরিচালনার দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। মেটলাইফ স্টেডিয়ামের এ লড়াইয়ে একদিকে স্কালোনির সামনে সুযোগ আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করে ইতিহাসে অমর করে রাখার, অন্যদিকে দে লা ফুয়েন্তের লক্ষ্য স্পেনকে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে ফিরিয়ে আনা। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটের এ মনস্তাত্ত্বিক যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

আর্জেন্টিনাকে ঠেকাতে এবার ইয়ামালের দ্বারস্থ আইশোস্পিড