ফাইনালটা উপভোগ করতে চান স্পেন কোচ

ফাইনালটা উপভোগ করতে চান স্পেন কোচ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অন্যতম ফেভারিট ফ্রান্সকে বিদায় করে ইতিহাসের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফরাসিদের ২-০ গোলে হারিয়েছে লা রোজা দল। একই সঙ্গে কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল স্প্যানিশরা।
ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, দেম্বেলেদের নিয়ে গড়া ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগকে দারুণভাবে রুখে দেয় পোরো, কুকুরেয়া ও কুবারসিদের নিয়ে গড়া স্পেনের রক্ষণব্যূহ। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ফরাসিদের গোল করার তেমন কোনো সুযোগই দেয়নি তারা।
ম্যাচ শেষে স্পেনের ৬৫ বছর বয়সী কোচ ফুয়েন্তে বলেন, ২০১০ সালের বিশ্বকাপ জয়ের চেতনা ও উদ্দীপনায় উদ্বুদ্ধ হয়েই এই দুর্দান্ত জয় এসেছে। দলের খেলোয়াড়দের বিনীত স্বভাব, অহংহীন মনোভাব এবং ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে আগে প্রাধান্য দেওয়ার মানসিকতাই এই সাফল্যের মূল চাবিকাঠি। ২০১৩ সাল থেকে স্পেনের বয়সভিত্তিক দল ও ২০২১ সাল থেকে মূল জাতীয় দলের দায়িত্বে থাকায় নিখুঁত দল গঠনে বাড়তি সুবিধা পেয়েছেন বলেও জানান তিনি।
রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। তবে ফাইনালের ফলাফল নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না স্পেনের এ মাস্টারমাইন্ড। ম্যাচটি শুধুই উপভোগ করতে চান লা রোজা কোচ।

চাপের মুখেই আর্জেন্টিনা সেরা খেলা উপহার দেয়: স্কালোনি