শিরোনাম

লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনা সদর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক (৭০) ও তার স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (৩০)।

এ ঘটনায় গুরুত্ব আহত নিহত ছলিম প্রামাণিকের মেয়ে নাজনিন খাতুন (৪০), নাতি রিয়াদ সরদার (১৭), একইগ্রামের রেজাউল করিমের ছেলে নাফিজ (৮)।

বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে কেয়া খাতুন নামের এক মেয়ের লাশ নিয়ে পাবনার বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও জানান, আহত চারজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ছলিম প্রামানিক নামের আরও একজন মারা যান। নিহত ছলিম প্রামানিক ও বুলু খাতুন অ্যাম্বুলেন্সে থাকা মৃত কেয়ার নানা ও নানি।

/এফআর/