হরমুজ প্রণালিকে নিজেদের অংশ দাবি ইরানের

হরমুজ প্রণালিকে নিজেদের অংশ দাবি ইরানের
সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালি ইরানের অংশ বলে মন্তব্য করেছেন দশেটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর ভেলায়তি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, ‘বিশ্বের কোনো শক্তিই ইরানের মালিকানা থেকে হরমুজ প্রণালি কেড়ে নিতে পারবে না।’
সাবেক শীর্ষ কূটনীতিক আরও বলেন, ‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির (আল্লাহ তাকে রক্ষা করুন) সাহসী ও বিচক্ষণ নির্দেশে এই প্রণালিটি ইরানের সার্বভৌমত্বের অধীনে আনা হয়েছে। যা ৪০ দিনের যুদ্ধের একটি মূল্যবান সাফল্য।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। দীর্ঘ ৪০ দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবাধে যান চলাচল করতে দেবে ইরান। বিনিময়ে দেশটির বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র।
তবে প্রণালিটি দিয়ে যান চলাচলের অনুমতি দিলেও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ওমান উপকূল দিয়ে ভিন্ন রুটে জাহাজ চলাচল শুরু করে। বুঝতে পেরে তিনটি জাহাজে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এ ঘটনার পর প্রণালিতে যান চলাচল স্বাভাবিক রাখার অজুহাতে ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে তেহরান।
সূত্র: আল জাজিরা

বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের