হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তাদের তিনজন ঢাকা বিভাগের এবং দুইজন খুলনার এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৯৭ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৯ হাজার ২৪২ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৯১৯ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৪ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৯৪ হাজার ২৭৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু