বিসিবির অভিজ্ঞ স্কোরার আবদুর রউফ মারা গেছেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রবীণ স্কোরার মোহাম্মদ আবদুর রউফ মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার এ আকস্মিক বিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দেশের ক্রিকেট স্কোরিং অঙ্গনের অন্যতম দক্ষ ও পরিচিত মুখ ছিলেন আবদুর রউফ। ১৯৮৮ সালে স্কোরার হিসেবে ক্রিকেটের সঙ্গে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিসিবির তালিকাভুক্ত প্যানেল স্কোরার হিসেবে অসংখ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাঠের রোমাঞ্চকর ক্রিকেটকে নিখুঁতভাবে খেরোখাতায় বন্দি করার এ কারিগরের প্রস্থান দেশের ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক আনুষ্ঠানিক শোকবার্তায় বিসিবি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছে।

অধিনায়ক হিসেবে অভিষেকে ব্যাট হাতে ব্যর্থ হৃদয়