যুক্তরাষ্ট্রে এবার বাণিজ্যিক বিমান বিধ্বস্ত

সিজেডএন ডেস্ক

বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রে একটি বাণিজ্যিক জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বিমানটিতে মোট ৬ জন যাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া যানবাহন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় দুই ভাগ হয়ে গেছে এবং একপাশে কাত হয়ে পড়ে আছে। এ সময় বিমানটি জ্বলতে থাকে। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাহায্যের জন্য বিমানটির দিকে ছুটে যান। দুজন লোক একটি হাতুড়ি ও বেলচা নিয়ে দৌড়ে এসে ককপিটের কাচে আঘাত করে এবং বিমানের দরজাটি ঠেকনা দিয়ে খোলার চেষ্টা করে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার কিছু পর আমার সেখানে পৌঁছাই। নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। অবতরণের সময় একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মহাসড়কে বিমানটি আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। এ সময় বিমানের ভেতরে থাকা একজন ব্যক্তি ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় আশপাশের লোকজনও উদ্ধারকাজে এগিয়ে আসেন।
গারজা নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দৃশ্যটা অনেকটা সিনেমার মতো। আমি আগুন দেখে সবচেয়ে বেশি ভয় পেয়েছি। কারণ যে কোনো সময় বিমানটি বিস্ফোরিত হতে পারতো।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৫ জুন) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসের উত্তরে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সকাল প্রায় ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনের সময় এটি বিধ্বস্ত হয়। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায়, বিমানটির কিছুই অবশিষ্ট নেই। ঘাঁটির রানওয়ের কাছে পুড়ে যাওয়া একটি বিশাল এলাকা থেকে কালো ধোঁয়া উঠছিল এবং কাছাকাছি জরুরি যানবাহন দেখা যাচ্ছিল।
সূত্র: সিএনএন, এপি

মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২