আমরা মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত এ ম্যাচে আলজেরিয়ার রক্ষণভাগের দুর্বলতা ও মাঠের একের পর এক ভুলকে বড় পরাজয়ের প্রধান কারণ হিসেবে দেখছেন দলটির প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আলজেরিয়ার কোচ অকপটে স্বীকার করেন, মেসিকে মাঠে অতিরিক্ত জায়গা ছেড়ে দেওয়ার চড়া মাশুল দিতে হয়েছে তাদের। আটবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলারের কাজকে তাদের ডিফেন্ডাররাই সহজ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। পেতকোভিচের মতে, মেসির সবচেয়ে বড় গুণ হলো মোক্ষম সময়ে নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যার পূর্ণ সুযোগ তিনি এ ম্যাচে নিয়েছেন। একই সঙ্গে পুরো আর্জেন্টিনা দল এ তারকার জন্য মাঠে কাজ করে উল্লেখ করে তিনি জানান, দলের মোট ১০টি শটের মধ্যে ৭টিই ছিল আলবিসেলেস্তে অধিনায়কের।
ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে মেসি। তবে হারের জন্য গোলরক্ষককে এককভাবে দায়ী করতে নারাজ পেতকোভিচ। তিনি স্পষ্ট করেন, দলগত ভুলের কারণেই এ বিপর্যয় এবং এখান থেকে শিক্ষা নিয়ে দ্রুত সামনে তাকাতে হবে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর আলজেরিয়া এখন টুর্নামেন্টে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জে পড়েছে। বাংলাদেশ সময় ২৩ জুন জর্ডান এবং ২৮ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি।

হ্যাটট্রিক ও রেকর্ডে বিশ্বকাপ শুরু মেসির