আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি: মোদিকে বললেন মেলোনি

সিজেডএন ডেস্ক

ফ্রান্সে জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ভিডিও সবার নজর কেড়েছে। ইনস্টাগ্রামে তারা সবচেয়ে জনপ্রিয় জুটি বলে দাবি উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা যখন একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, সেখানে ছিলেন নরেন্দ্র মোদিও। এক পর্যায়ে জর্জিয়া মেলোনি হাজির হতেই মোদি এগিয়ে যান। দুই রাষ্ট্রনেতার সংক্ষিপ্ত কথোপকথনের একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ইনস্টাগ্রামে মেলোনির সঙ্গে তাদের জুটির জনপ্রিয়তার কথাই বলেন মোদি।
ভিডিওতে দেখা যায়, মোদি ও মেলোনি কিছু কথা বলছেন। তবে কী কথা হয়েছে, তা খুব স্পষ্ট নয়। মোদির কথার জবাবে মেলোনিকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।’
মাসখানেক আগে ইতালি সফরে মেলোনির সঙ্গে মোদির ‘রসায়ন’ আলোচনায় ছিল। মেলোনিকে এক প্যাকেট মেলোডি চকোলেট উপহার দেন মোদি। চকোলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিও পোস্ট করেন ইতালির প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখা যায়, মোদি ও মেলোনি পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। তারা একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন। দুইজনের মুখেই হাসি। মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি উপহার হিসেবে এনেছেন একটি খুব, খুব ভালো টফি– মেলোডি।’ এরপর আবার তারা হেসে ওঠেন।
২০২৩ সালে মোদি-মেলোনির দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জুটির সঙ্গে যুক্ত হয়েছে ‘মেলোডি’ নামটা। ২০২৪ সালে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে ‘মেলোডি’ শব্দের উল্লেখ করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
২০২৫ সালের জুনে জি-৭ সম্মেলনের ফাঁকেও মোদি-মেলোনির ভিডিও ভাইরাল হয়। তখন আলোচনা হয় ‘মেলোডি’ নিয়ে। শুধু তা-ই নয়, বিভিন্ন বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার উপস্থিতি, তাদের আলাপচারিতা নিয়েও অনেক আলোচনা হয়েছে। এবার ফ্রান্সে জি-৭ সম্মেলনেও সেই আলোচনা আবার ফিরে এলো।
কূটনৈতিক মহল বলছে, মোদি-মেলোনির সম্পর্ক নিছক ছবি বা ভিডিওতে সীমাবদ্ধ নয়। এই সম্পর্ক ইতালি এবং ভারতের চলমান পররাষ্ট্রনীতির অংশ। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ইতালি। উভয় দেশই ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের জন্য কাজ করছে।
সূত্র: আনন্দবাজার

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন