‘জনগণের টাকা আর বিদেশে পাচার করতে দেওয়া হবে না’

মৌলবীবাজার সংবাদদাতা

জনগণের টাকা আর বিদেশে পাচার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এদিন সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের শীর্ষ নেতাদের নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান প্রধানমন্ত্রী।
দুপুর পৌনে ২টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১৫৫ জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইলে পাঠানো হয়।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি জনগণের কাতারে নেমে কাজ করে। কারণ, বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। তাই বিএনপি সবসময়ই বলে থাকে, ‘জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস।’
তিনি আরও বলেন, যখন জনগণ গণতন্ত্র রক্ষার করার জন্য ফুঁসে উঠে, আমরা বিভিন্ন সময় দেখেছি, তখন বিভিন্ন জনকে বিদেশি চলে যেতে। তবে খালেদা জিয়া, আপনাদেরকে (জনগণ) রেখে কোথাও যায় নাই। তিনি (খালেদা জিয়া) বলেছিল– ‘বাংলাদেশই আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা।’ তাই আমাদের (বিএনপি) একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি। তাহলেই আমরা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো।
ফ্যামিলি-কৃষক কার্ডের অর্থের যোগান নিয়ে সমালোচকদের জবাবে তারেক রহমান বলেন, কিছু লোক বলে, ফ্যামিলি কার্ডের অর্থ আসবে কোথা থেকে? তাদের উদ্দেশ্য বলবো, বিগত ১৭ বছর ধরে আমরা দেখেছি, কীভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়েছে। জনগণের অর্থ, জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। যারা বলে, ফ্যামিলি-কৃষক কার্ডের টাকা থেকে আসবে– তাদের বলতে চাই, জনগণের টাকা আর বিদেশে পাচার করতে দেওয়া হবে না। জনগণের টাকা দিয়েই জনগণের জন্য এবং দেশের উন্নয়নে কাজ করা হবে। আশা করি টাকার অভাব হবে না।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন তিনি। সভা শেষে সন্ধ্যায় সিলেট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান